প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি — অধ্যক্ষ হেলালী

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জুলাই সনদ অনুযায়ী অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা জনগণ মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী পাঁচলাইশ থানা দায়িত্বশীলদের শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের মতামত ও অধিকারকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত টেকসই হতে পারে না। গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করাই সরকারের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর মজলিসে শুরার সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। বৈঠকের শুরুতে দারসুল কোরআন পেশ করেন প্যারিস জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাইয়্যেদ ইমরান।
সভায় আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা সেক্রেটারী মাওলানা মফিজুল হক, ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ, থানা কর্মপরিষদ সদস্য জাহান উদ্দীন, শফিউল আজিম মন্টি, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, আজিজুল হক এবং শহীদুল্লাহ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে হলে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে হবে এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট