প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
গাছ কর্তন করাকে কেন্দ্র করে পদুয়ায় স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে

আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম বাগমুয়া এলাকায় গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুইজনেই স্বামী-স্ত্রী। আহতেরা হলেন ওই এলাকার আবদুর নুরের স্ত্রী তাহেরা আকতার মনি এবং তার স্বামী আবদুর নুর।
এ ব্যাপারে ভুক্তভোগী তাহেরা আকতার মনি বাদী হয়ে তার ওই এলাকার আলতাফ হোসেন এক ছেলে আবদুস সবুর (৪০) ও আবদুল আলম (৫৫) বিবাদী করে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) দায়ের করেন। যাহার জিডি নং ১১৭৪, ২২/০৪/২০২৬ইং।
সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, আবদুস ছবুর ও আবদুল আলম তাহেরা বেগমের বাসুর। দীর্ঘদিন ধরে তাদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। জায়গা-জমি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের কে ডেকে বৈঠকের চেষ্ঠা করলেও কোন সমাধান হয়নি। গত ২২এপ্রিল সকাল ৯টার দিকে বসতঘরের পার্শ্বে গাছ কর্তন করছিল প্রতিপক্ষরা। এসময় আবদুর নুর তাদের কে বাঁধা প্রদান করলে এক পর্যায়ে হাতাহাতি হয়, এতে আবদুর নুরকে মারধর করে, তাকে উদ্ধারে এগিয়ে আসলে তার স্ত্রীকেও মারধর করে বলেও জিডিতে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী তাহেরা বেগম মনি বলেন, বিবাদীদের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল অনেক দিন ধরে। গত ২২এপ্রিল বাড়ির পার্শ্বে কতগুলো গাছ কর্তন করছিল আমার বাসুর। আমার স্বামী তাতে বাঁধা দিলে মারধর করে।আমি এগিয়ে গেলে বিবাদীরা আমাকেও এলোপাতাড়ি মারধর করে।আমি এ বিষয়ে থানায় জিডি করেছি। আমি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।
এদিকে, অভিযুক্ত আব্দুর ছফুর বলেন, আমি তাদেরকে মারতে যাবো কেন,আমি তাদের কে মারধর করিনি। আমার ভাইকে গালিগালাজ না করতে নিষেধ করি। তার বউ এসে আমার সাথে মুখে মুখে তর্ক করছিল। তারা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা বলেও দাবী করেন তিনি।
এ ব্যাপারে সাধারণ ডায়েরী(জিডি) তদন্তকারি কর্মকর্তা, লোহাগাড়া থানার এএসআই মাহবুব সরওয়ার বলেন, অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনও করেছি। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট