প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সময় বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা-মা অবস্থান করছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রতিমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।
এদিকে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে আসার কথা রয়েছে। তার সফরের আগে বাসভবনে এ হামলার ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট