প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
হালদা নদীতে নৌ পুলিশের অভিযানে ৮ হাজার মিটার চরঘেরা জাল উদ্ধার ও পুড়িয়ে বিনষ্ট

মো: একরামুল হক
হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা
গতরাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০(২ নভেম্বর) মিনিট পর্যন্ত পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, সদরঘাট নৌ থানা, চট্টগ্রামের নেতৃত্বে হালদা নদীতে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ রমজান আলী ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে রামদাস মুন্সিরহাট থেকে আলিমের কুম পর্যন্ত প্রায় ৮ হাজার মিটার চরঘেরা জাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
পরে মৎস্য কর্মকর্তা, রাউজানের মৌখিক নির্দেশে ওসি সদরঘাট নৌ থানা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে নৌ পুলিশ সূত্রে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট