প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2025 ইং
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

মুহাম্মদ ওসমান সরওয়ার
বিশেষ প্রতিনিধি (কক্সবাজার)
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের বৃদ্ধের নাম নুরুল আলম মুন্সী (৭০)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছলিয়া পাড়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম মুন্সী উপজেলার কোনাখালী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মরনঘোনা এলাকার বাসিন্দা বলে জানান স্হায়ীরা।
এ বিষয়ে বিএমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন মানিক চট্টগ্রাম পোস্টকে বলেন,স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় সনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট