প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2025 ইং
গুলিবিদ্ধ এরশাদউল্লাহ কে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

নিউজ ডেস্ক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী-বায়েজীদ-পাঁচলাইশের একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। এর আগে গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা জানান, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে এরশাদ উল্লাহকে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।
এর আগে গত বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এতে তার সঙ্গে আরও চারজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা গুলিতে নিহত হয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট