প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 23, 2026 ইং
অআকখ এর পাঠচক্রে হরিশংকর জলদাস চট্টগ্রামের লেখক-পাঠক'র সেতুবন্ধন

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম প্রতিনিধি।
প্রখর রোদে যখন সকলে ক্লান্ত,তখন জমে ওঠেছে অআকখ এর পাঠচক্রের আখ্যন।২২ শে মে বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালী রহমতগঞ্জ দেওয়ানজী পুকুর লেইন প্বার্শস্থ কামাখ্যা মন্দিরের দ্বিতীয় তলায় পথিকৃৎ পাঠাগারে তৃতীয়বারের মতো আয়োজিত হল অআকখ এর পাঠচক্র।লেখক - পাঠক সেতুবন্ধনের এই মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস।দীর্ঘ আড্ডায় উঠে আসে সাহিত্যের নানা দিক। আর হেরম্যান হেসের সিদ্ধার্থ বই নিয়ে চলে গল্প, আড্ডা, তর্ক।
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আয়োজনে শুরু হওয়া অআকখ'র যাত্রা আজ ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাদেশের ১৫ টি জেলায়। যেখানে তরুণ-তরুণীদের পাশাপাশি যুক্ত আছেন প্রবীণ সাহিত্য প্রেমী,কথাসাহিত্যিক, প্রাবন্ধিক,গল্পাকার,লেখক।আলোচনার বিষয়বস্তু ছিলেন জার্মান নোবেলজয়ী বিখ্যাত লেখক হেরমান হেসে'র কালজয়ী উপন্যাস ‘সিদ্ধার্থ’।
এছাড়া পাঠচক্রে উপস্থিত ছিলেন সংগঠক শেখ ফাতেমা পাপিয়া,চট্টগ্রাম জেলার সমন্বয়ক সুলতানা প্রীতি,নাফিসা নবী,পাপিয়া আক্তার, সাজ্জাদ, মুহিবুল হাসান রাফি, রুদ্র সুশান্ত, সাজিদ তন্ময় দাশসহ আরো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাহিত্য বইপ্রেমী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট