প্রিন্ট এর তারিখঃ Jun 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 1, 2026 ইং
মিরসরাইয়ে সামাজিক সংগঠন 'জাগ্রত প্রতিভা'র মেধা বৃত্তি পেল ৬০ কৃতী শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার ২৯ বছর পূর্তি উপলক্ষে গুলশান আরা ফাউন্ডেশনের সৌজন্যে ১৩তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলার হিঙ্গুলী মোহাম্মদিয়া মাদরাসা কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গোলাম মোর্তুজা ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো.জসীম উদ্দিন।
মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ নুরুল আমিনের পক্ষে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান, ১৩তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রক অসীম কুমার দত্ত, কদমতলা ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রিদোয়ানুল হক, বীর মুক্তিযুদ্ধা নুর মোহাম্মদ, জাগ্রত প্রতিভার উচ্চ পরিষদ সদস্য নুরের সোবহান, আজহারুল হক চৌধুরী হারুন, আনোয়ার হোসেন, খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দোস্ত মোহাম্মদ, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, বসুন্ধরা সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদোয়ান,সেতু সংঘের সহসভাপতি রিগান বড়ুয়া, প্রজন্ম মিরসরাই সাবেক সভাপতি রহিম উদ্দিন, অনির্বাণ যুব সংঘের সভাপতি সরোয়ার উদ্দিন, বিডিক্লিন মিরসরাই'র উপসমন্বয়ক নুর নবী, সমাজকর্মী আব্দুল্লাহ।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণি থেকে ১৫ জন করে মোট ৬০ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার, সনদপত্র ও শিক্ষণ উপকরণ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর অনুষ্ঠিত ১৩তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, পুরস্কার ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট