প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক, চট্টগ্রাম
রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবীর একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির দোকানে বসে থাকার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত কিবরিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর পল্লবী, মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মীদের দাবি, কিবরিয়াকে খুব কাছ থেকে মাথা, বুক ও পিঠে লক্ষ্য করে গুলি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট