ঢাকা | বঙ্গাব্দ

অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান মেয়র ডা. শাহাদাতের

  • নিউজ প্রকাশের তারিখ : May 22, 2026 ইং
অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান মেয়র ডা. শাহাদাতের ছবির ক্যাপশন: মেয়র ডা. শাহাদাত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, অটিজম কোনো অভিশাপ নয়, এটি বিশেষ এক বৈশিষ্ট্য। সমাজের প্রতিটি মানুষকে বিশেষ শিশুদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র সম্মিলিতভাবে কাজ করলে অটিজম শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, বিশেষ শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। তাদের প্রতিভা বিকাশে প্রয়োজন ভালোবাসা, ধৈর্য এবং উপযুক্ত প্রশিক্ষণ। বর্তমান সরকার বিশেষ শিশুদের উন্নয়ন ও অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও বিশেষ শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণে আন্তরিকভাবে কাজ করছে।
মেয়র আরও বলেন, মানবিক সমাজ গঠনে অটিজম শিশুদের অবহেলা নয়, বরং তাদের সক্ষমতা বিকাশে সহায়তা করতে হবে। তাদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

`অটিজম ও মানবতা: প্রতিটি জীবনের মূল্য আছে‘ প্রতিপাদ্যে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এবং নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুক্রবার পালিত হয়েছে। 
নগরীর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে যুগ্ম-সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও  অটিজম উত্তরণে অবদান রাখায় বিশেষ শিশু আরাফাত ইসলামের মা সালমা বেগম কে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট, প্রাইজবন্ড উপহার হিসাবে নিষ্পাপ অর্ণব আলোকিত মা সন্মাননা প্রদান  করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন  সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।  স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। 
বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের  চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ,ফজিলুতুন্নেছা সূচী। উপদেষ্টা পরিষদ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু, উপদেষ্টা পলি বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনী আশার আলোর অধ্যক্ষ লে. কমান্ডার শরিফুল ইসলাম, নিষ্পাপ উপদেষ্টা পরিষদ এর সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক, নির্বাহী সভাপতি খোরশেদ আলম কাদেরী, সহ-সভাপতি মো রোসাংগীর বাচচু, অর্থ সম্পাদক আশুতোষ দে, উপদেষ্টা  লায়ন তপন কান্তি দত্ত ও  স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্তী। 
আলোচনা সভায় সভাপতিত্বে করেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাঃ বাসনা মুহুরী। শেষে বিশেষ শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিষ্পাপ অটিজম স্কুলের ও ড. আর পি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
ক্যাপশন- ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন  সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল