ঢাকা | বঙ্গাব্দ

অন্যের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ হারাল সাতকানিয়ার মেকানিক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
অন্যের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ হারাল সাতকানিয়ার মেকানিক ছবির ক্যাপশন: অন্যের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ হারাল সাতকানিয়ার মেকানিক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার এঁওচিয়া গ্রামের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।

স্থানীয়রা জানান, আরমান উদ্দিন পেশায় বৈদ্যুতিক মেকানিক ছিলেন। দুপুরে বাড়ির পাশে একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এঁওচিয়ায় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ