ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণসামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণসামগ্রী বিতরণ
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রত্নপুর ইউনিয়নের বাহারছড়া এলাকার আবদুল্লাহ আল চৌধুরী বাড়ির এক অসহায় পরিবারের জন্য নতুন বসতঘর নির্মাণে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী হস্তান্তর করেছে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এসব নির্মাণসামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম. এ. হান্নান। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের সদস্যরা জানান, এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা শ্রম, সময়, অর্থ ও আন্তরিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতায় অসহায় পরিবারটি নতুন করে একটি নিরাপদ আশ্রয় পাওয়ার আশা ফিরে পেয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন