ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় ইয়াবা সেবনকালে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
আনোয়ারায় ইয়াবা সেবনকালে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন: আনোয়ারায় ইয়াবা সেবনকালে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা সেবনকালে এক যুবককে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় মো. হুমায়ুন কবির আনসার (২৬) নামে ওই যুবককে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির আনসার মৃত শামসুল ইসলামের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ