ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় সরকারি অনুমোদন পেল বেসরকারি পলিটেকনিক AIST

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
আনোয়ারায় সরকারি অনুমোদন পেল বেসরকারি পলিটেকনিক AIST ছবির ক্যাপশন: আনোয়ারায় সরকারি অনুমোদন পেল বেসরকারি পলিটেকনিক AIST
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারায় কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AIST) পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে সরকারি অনুমোদন পেয়েছে। এ অনুমোদনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় আনোয়ারার কালাবিবির দিঘীর মোড়ে প্রতিষ্ঠানটির হলরুমে সাংবাদিক অবহিতকরণ, মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের অনুমোদন, শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে আনোয়ারায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রযোজ্য অনুমোদনের আওতায় AIST-এ সিভিল টেকনোলজি ও ইলেকট্রিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি কার্যক্রম চলছে।

এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে প্রথম দুই বছর বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে কেউ কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অধীন প্রযোজ্য অনুমোদন অনুযায়ী বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, আনোয়ারার তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য