ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
আনোয়ারায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: আনোয়ারায় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ad728

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী

​শুক্রবার সকাল ১০টায় বৈরাগ ইউনিয়নের সোনারছড়ি পাড় এলাকায় ‘সর্বস্তরের জনসাধারণ’–এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

​সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা রেহেনা, নাছরিন সুলতানা, বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. জসিম কন্ট্রাক্টর এবং ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের বাবা মো. ইদ্রিস।

​বক্তারা দাবি করেন, এলাকায় মাদকের বিস্তার রোধ ও সচেতনতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকায় ইউপি সদস্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। তারা অভিযোগ করেন, স্থানীয় চক্রের বিরোধিতার মুখে পড়ে এই আইনি জটিলতা তৈরি হয়েছে। তাই অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে ঘটনার প্রকৃত তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

​কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, বিএনপি নেতা আবদুল করিম, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক নাজিম শাহ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুর মিয়া এবং যুবদল নেতা ইলিয়াসসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত