ঢাকা | বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা এস এম নয়নকে অব্যাহতি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
আপত্তিকর ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা এস এম নয়নকে অব্যাহতি ছবির ক্যাপশন: আপত্তিকর ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা এস এম নয়নকে অব্যাহতি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কাছেও পাঠানো হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ীই তা কার্যকর হয়েছে।

উল্লেখ্য, এস এম নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে নয়নের বলে প্রচারিত ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পটিয়াসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরই কেন্দ্রীয় ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা নেয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ