ঢাকা | বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা: বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
আবু সাঈদ হত্যা: বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার ছবির ক্যাপশন: আবু সাঈদ হত্যা: বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

জুলাই আন্দোলনে রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ড মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিন্ডিকেট সভার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকরা হলেন- গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, হাফিজুর রহমান তুফান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুবার রহমান বাবু, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তা প্রহরী নুর আলম মিয়া, এমএলএসএস এ কে এম আমির হোসেন, প্রক্টর দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

 

অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নুর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

 

এর আগে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ৯ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর সিন্ডিকেট সভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে বেরোবির উপাচার্য জানিয়েছেন।

 

তিনি আরও জানান, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এই আন্দোলনের ঢেউ সরকার পতনের গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ