ঢাকা | বঙ্গাব্দ

আমদানিকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎ: মূলহোতাসহ গ্রেফতার ২, উদ্ধার ৫০ কার্টুন মালামাল

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
আমদানিকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎ: মূলহোতাসহ গ্রেফতার ২, উদ্ধার ৫০ কার্টুন মালামাল ছবির ক্যাপশন: আমদানিকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎ: মূলহোতাসহ গ্রেফতার ২, উদ্ধার ৫০ কার্টুন মালামাল
ad728
নিউজ ডেস্ক |চট্টগ্রাম 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি বন্দর বিভাগের অভিযানে আমদানিকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎ মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আত্মসাৎ হওয়া ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য এবং প্রতারণার কাজে ব্যবহৃত দুটি গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী বন্দর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন যে, মোঃ নীরব চৌধুরী প্রকাশ সাকিব (২৯) গাড়ির চালক হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত পণ্য ঢাকার আমদানিকারকের কারখানায় পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি চালানে উল্লেখিত মালামালের মধ্যে ৯৪ কার্টুন ক্রোকারিজ পণ্য আত্মসাৎ করেন, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

অভিযোগে বলা হয়, গত ৫ মে রাত সাড়ে ১০টা থেকে ৬ মে রাত দেড়টার মধ্যে নীরব চৌধুরী তার সহযোগী অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের সহায়তায় প্রতারণার মাধ্যমে মালামাল আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় বন্দর থানায় পেনাল কোডের ৪০৭/৪২০/১০৯ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এরপর বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মোঃ আব্দুর রহিমের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম, এসআই জয়নাল আবেদীন ও সঙ্গীয় ফোর্স ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত পলাতক আসামি নীরব চৌধুরীকে গ্রেফতার করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার অপর আসামি মোঃ সাখাওয়াত হোসেন (৩৪)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিয়ে পরিচালিত অভিযানে আত্মসাৎ হওয়া পণ্যের মধ্যে ৫০ কার্টুন ক্রোকারিজ উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৩-০৩৯৫) এবং একটি সাদা রঙের প্রাইভেটকার (চট্ট মেট্রো-ঘ ১১-৪৭৯৫) জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা