ঢাকা | বঙ্গাব্দ

ঈদে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
ঈদে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছবির ক্যাপশন: ঈদে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনাগামী সিএনজি অটোরিকশা এবং লোকাল পরিবহণগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
যাত্রীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া মানুষের চাপ বাড়ায় পরিবহণ সংশ্লিষ্টরা সুযোগ নিচ্ছেন। নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৫০ টাকা, এমনকি কোনো কোনো পথে দ্বিগুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীরা।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকালে নজরুল ইসলাম নামে এক যাত্রী কাপ্তাই রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় আত্মীয়ের বাড়িতে আসেন। তিনি অভিযোগ করেন, তার কাছ থেকে ভাড়া হিসেবে ১৫০ টাকা নেওয়া হয়েছে।
নজরুল ইসলাম বলেন, সাধারণ সময়ে এ পথে অনেক কম ভাড়া লাগে।  কিন্তু ঈদের কারণে গাড়ির সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।

রোয়াজারহাট থেকে রাঙ্গুনিয়াগামী আরেক যাত্রী বলেন, সাধারণ সময়ে যে ভাড়া ৭০ থেকে ৮০ টাকা, সেখানে বর্তমানে জনপ্রতি ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।  ঈদের সময় মানুষের অসহায়ত্বকে কাজে লাগানো হচ্ছে।

আরেক যাত্রী অভিযোগ করে বলেন, ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করলে গাড়িতে উঠতে না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্টদের নজরদারি না থাকায় কিছু অসাধু পরিবহণচক্র অতিরিক্ত ভাড়া আদায় করছে। দ্রুত অভিযান পরিচালনা করে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তারা।

সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল