ঢাকা | বঙ্গাব্দ

উখিয়ায় প্রায় ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
উখিয়ায় প্রায় ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন: উখিয়ায় প্রায় ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কক্সবাজারের উখিয়া-টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে একদিনে ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১৬ কোটি ৮৩ হাজার ৬ শ টাকা বলে বিজিবি জানিয়েছেন। আজ শুক্রবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবির আওতাধীন মাষ্টারের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেন।

আটককৃত যুবক হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে মোহাম্মদ আমিন (২০)।

একইদিন রাত সাড়ে দশটার দিকে দিকে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী গুইজার খাল নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইছাকের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ বারো পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স