ঢাকা | বঙ্গাব্দ

উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ছবির ক্যাপশন: মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অভিভাবকবৃন্দ
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্রগ্ৰাম প্রতিনিধি 
​
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) গঠন নীতিমালা ২০২৬ অনুসরণ করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ​এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের দক্ষ ও গতিশীল পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা। বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ ৯ই মে শনিবার  বিদ্যালয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অভিভাবকরা।
​নীতিমালা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি শক্তিশালী ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এই নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। মনোনয়ন ফরম সংগ্রহকারী অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ​বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, সকলের সহযোগিতায় নতুন কমিটি গঠনের মাধ্যমে উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও বেগবান হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স