ঢাকা | বঙ্গাব্দ

ঋণের কাগজ চুরি করতে গিয়ে খুন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ঋণের কাগজ চুরি করতে গিয়ে খুন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার ছবির ক্যাপশন: ঋণের কাগজ চুরি করতে গিয়ে খুন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে হত্যার ঘটনার রহস্য উদঘাটনের তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত নারীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত শনিবার রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এসময় গুরুতর আহত হয় এনির পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে একাধিক দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে পটিয়া থানা এলাকা থেকে রিমন বড়ুয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সুজন বড়ুয়ার ঋণসংক্রান্ত একটি স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে ছুরি নিয়ে ভুক্তভোগীদের বাড়ির পেছনে ওঁৎ পেতে ছিলেন। এসময় এনি বড়ুয়া তাকে দেখে ফেললে চিৎকার করেন। তখন তিনি এনিকে ছুরিকাঘাত করেন। পরে মায়ের চিৎকার শুনে মেয়ে প্রিয়ন্তী ঘটনাস্থলে এলে তাকেও ছুরিকাঘাত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থল ত্যাগের সময় রিমন এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং পটিয়া রেললাইনের পাশের একটি ডোবা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে নিহত এনির স্বামী সুজন বড়ুয়া অভিযোগ করেছিলেন, প্রতিবেশী রিমন বড়ুয়ার সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন।
 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন