ঢাকা | বঙ্গাব্দ

এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাল আনোয়ারা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাল আনোয়ারা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটি ছবির ক্যাপশন: এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাল আনোয়ারা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটি
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত কমিটির নেতারা। এ সময় তাঁরা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক নির্মল কান্তি শীল, সদস্যসচিব অজয় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অজিত আইচ ও রাহুল ধর, সদস্য কাঞ্চন সুশীল, রিপন নাথ, অশোক বৈদ্য, জহরলাল সিকদার এবং পরৈকোড়া ইউনিয়ন শাখার সভাপতি কাজল মিত্রসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সব ধরনের সহযোগিতা করা হবে। আনোয়ারার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পূজা উদ্‌যাপনে আয়োজকদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সর্বাত্মক সহায়তা দেওয়ার চেষ্টা করব।’

উল্লেখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নির্দেশনায় সম্প্রতি আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে নির্মল কান্তি শীলকে আহ্বায়ক এবং অজয় চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে। আগামী শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ কমিটি কাজ করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা