ঢাকা | বঙ্গাব্দ

কওমি আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
কওমি আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী ছবির ক্যাপশন: কওমি আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, কওমি আলেম ও ইমামদের জন্য প্রয়োজনে নিজের শরীরের রক্ত দিতেও দ্বিধা করব না।  তিনি বলেছেন, ইসলামের ধারক-বাহক ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতে হলেও পিছপা হব না ইনশাআল্লাহ।

 

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ধর্মমন্ত্রী।  এসময় তিনি মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

ধর্মমন্ত্রী বলেন, ‘কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

 

মন্ত্রী বলেন, ‘জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে।  কারণ, সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে।’

 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতারা ইমামদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা