ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে উত্তম কৃষি চর্চা বিষয়ে কৃষক প্রশিক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
কর্ণফুলীতে উত্তম কৃষি চর্চা বিষয়ে কৃষক প্রশিক্ষণ ছবির ক্যাপশন: কর্ণফুলীতে উত্তম কৃষি চর্চা বিষয়ে কৃষক প্রশিক্ষণ
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices-GAP) বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন এবং আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) চট্টগ্রাম বিভাগীয় চ্যাপ্টারের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুর হক। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের ম্যানেজার (গবেষণা ও উন্নয়ন) কৃষিবিদ দেবাশীষ চ্যাটার্জী।

এ সময় বিসিপিএ চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মো. সাইদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবাদুল হক, মো. আবদুল বারী, নিক্সন বড়ুয়া, রিদুওয়ানুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন এলাকার আদর্শ কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা (GAP), নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন, কৃষিতে সঠিক পদ্ধতি অনুসরণ এবং উৎপাদন পর্যায়ে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে কৃষকদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে একক ও দলীয়ভাবে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চার ধারণা বিস্তারের পাশাপাশি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে উৎসাহিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ