ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে জলাবদ্ধতায় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
কর্ণফুলীতে জলাবদ্ধতায় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ছবির ক্যাপশন: কর্ণফুলীতে জলাবদ্ধতায় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী ১২ জুলাই (রবিবার) থেকে যথারীতি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম চালু হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টিতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা–যাওয়া এবং পরীক্ষা গ্রহণে সমস্যা সৃষ্টি হওয়ায় সাময়িকভাবে পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, অতিবৃষ্টির কারণে বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে তলিয়ে যাওয়ায় ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত সব পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আগামী ১২ জুলাই থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম শুরু হবে।

কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়টির পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। আগামী ১২ জুলাই থেকে যথারীতি সব কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড