ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে মাদক ও ধূমপানকে ‘লাল কার্ড’ প্রদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
কর্ণফুলীতে মাদক ও ধূমপানকে ‘লাল কার্ড’ প্রদর্শন ছবির ক্যাপশন: কর্ণফুলীতে মাদক ও ধূমপানকে ‘লাল কার্ড’ প্রদর্শন
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক ও ধূমপানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাদক ও ধূমপান প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিএম জসীম উদ্দিন হায়দার, প্রধান শিক্ষক আয়মন আক্তার, অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক টিটু কান্তি পাল।

এ ছাড়া সভায় সাংবাদিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আলোচনায় ধূমপানের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও এর আইনগত দিক তুলে ধরা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের বই পড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই মাদক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই মাদক ও ধূমপানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন। একই সঙ্গে এসব ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকার শপথ ও আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল