ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে চমেকে ডা. মোছাম্মৎ জেবুন্নেছা

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে চমেকে ডা. মোছাম্মৎ জেবুন্নেছা ছবির ক্যাপশন: আহতদের দেখতে চমেকে ডা. মোছাম্মৎ জেবুন্নেছা
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ঈগল পরিবহনের বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিয়েছেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা।

শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চিকিৎসক নিশাত তাসনিম ও স্যানিটারি ইন্সপেক্টর টিটু শীল।

পরিদর্শন শেষে ডা. মোছাম্মৎ জেবুন্নেছা বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দুর্ঘটনায় আহত রোগীদের দেখে এসেছি। চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তাদের চিকিৎসা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রদান করা হয়। চিকিৎসকরাও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, “গতকালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন। বর্তমানে তিনটি পৃথক ওয়ার্ডে ভর্তি রোগীদের অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আহতদের মধ্যে দুইজন বৃহস্পতিবার রাতেই স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেছেন।

নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার প্রাণের দাবি। গাড়ি চালানোর সময় এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে। অসচেতনতার কারণে যেন আর কোনো প্রাণ অকালে ঝরে না যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈগল পরিবহনের একটি বেপরোয়া বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক