ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৮ ব্যবসায়ীর মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৮ ব্যবসায়ীর মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ছবির ক্যাপশন: সেনাবাহিনীর আর্থিক সহায়তা
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় দীঘিনালা জোনের আয়োজনে এই সহায়তা বিতরণ করা হয়।

গত ২৭ মার্চ ২০২৬ তারিখে বোয়ালখালী নতুন বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে মোট ৪৮ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বোয়ালখালী বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খাগড়াছড়ি রিজিয়ন ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি