ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পুকুরে শ্রমিকের লাশ, পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপানে মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
খাগড়াছড়িতে পুকুরে শ্রমিকের লাশ, পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপানে মৃত্যু ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে পুকুরে শ্রমিকের লাশ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

খাগড়াছড়িতে পুকুর থেকে কৃষ্ণ দে (৫২) নামে এক পরিবহন শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত কৃষ্ণ দে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে চলাচলকারী বাসের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের শান্তিনগর লিংক রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু। তিনি জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হতে পারে। ঘটনাস্থল থেকে চোলাই মদের বোতলও উদ্ধার করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের