ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার দিবাগত রাত রাত আড়াইটার দিকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জিপ গাড়িটিতে আগুন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে তিনি গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান। গাড়িটি চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জিপটি। গাড়িটি পুড়ে যাওয়ায় এখন দিশেহারা। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গাড়িটির আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা দেখছি খাগড়াছড়ি সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তার সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারাই শহরের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। “


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক