ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিজয়ের পর শান্তি ও সংযমের আহ্বান নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
খাগড়াছড়িতে বিজয়ের পর শান্তি ও সংযমের আহ্বান নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ছবির ক্যাপশন: নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি 
বৃহস্পতিবার এক লিখিত বার্তায় তিনি বলেন, “নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হয়েছি। এই জয় আমার নয়, এই জয় তোমাদের।” তিনি এ বিজয়কে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিজয়ের পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বিশেষ নির্দেশনা দেন। তিনি বলেন, বিজয় ধরে রাখতে হলে সবার সঙ্গে ভদ্র ও নমনীয় আচরণ করতে হবে। কোনো ধরনের ঝগড়া-বিবাদ, মারামারি বা সংঘাতে জড়ানো যাবে না। এমনকি অন্য কোনো দলের নেতাকর্মীদের সঙ্গেও বিরোধে না জড়ানোর জন্য তিনি অনুরোধ জানান।

ওয়াদুদ ভূইয়া বলেন, “মানুষই আমাদের শক্তি। জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের মূল ভিত্তি। তাই এমন কোনো আচরণ করা যাবে না, যাতে সাধারণ মানুষের মনে কষ্ট বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।”

তিনি আরও জানান, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে বিজয় মিছিলও করা হবে না। এর মাধ্যমে একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বার্তা দিতে চান তিনি।

রাজনৈতিক ভাবে অনেকেই মনে করেন, নির্বাচনের পর সংযম ও সম্প্রীতির বার্তা দিয়ে নবনির্বাচিত এই নেতা এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে তার এই আহ্বান ইতিবাচক সাড়া ফেলেছে বলেও জানা গেছে।

সবশেষে তিনি খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন ও জনকল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন