ঢাকা | বঙ্গাব্দ

খুলশীতে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
খুলশীতে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ছবির ক্যাপশন: খুলশীতে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
ad728
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম পোস্ট 

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকার ‘তা’লীমুল কুরআন মাদ্রাসা’র ১৫ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার পরিচালক মাওলানা আজহার উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আজহার উদ্দীন বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মৃত হাফেজ আনোয়ারুল হকের ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী গত কোরবানি ঈদের ছুটিতে বাসায় গিয়ে শিক্ষকের অনৈতিক কুপ্রস্তাবের বিষয়টি পরিবারকে জানায়। পরবর্তীতে গত ১১ জুলাই রাতে তা’লীমুল কুরআন মাদ্রাসার নিজ কার্যালয়ে ওই ছাত্রকে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শ ও শ্লীলতাহানি করেন পরিচালক। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায়।

​ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় গত ২৪ জুলাই রাতে ভুক্তভোগীর পরিবার খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নম্বর-২১, ধারা-১০) একটি এজাহার দায়ের করে। অভিযোগ পাওয়ার পরপরই সেগুনবাগান এলাকা থেকে অভিযুক্ত পরিচালককে গ্রেপ্তার করে পুলিশ।

​মামলার বাদী মোহাম্মদ দিদার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে এবং বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির দিকে এগোবে।

​এদিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাটি বলাৎকার নয়, মূলত ‘ব্যাড টাচ’ বা অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শ সংক্রান্ত। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়