ঢাকা | বঙ্গাব্দ

গুইমারায় সন্ত্রাসীদের হামলায় এক উপজাতি গুরুতর আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
গুইমারায় সন্ত্রাসীদের হামলায় এক উপজাতি গুরুতর আহত ছবির ক্যাপশন: গুইমারায় সন্ত্রাসীদের হামলায় এক উপজাতি গুরুতর আহত
ad728
আব্দুর রহিম, গুইমারা, খাগড়াছড়ি: 
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় সুইপ্রু মারমা (৩৮) নামে এক পাহাড়ি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে গুইমারা উপজেলার ১নং গুইমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌধুরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে ভোরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে নাইক্যাপাড়া আর্মি ক্যাম্প থেকে সার্জেন্ট সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত সুইপ্রু মারমা গুইমারা উপজেলার চৌধুরীঘাট এলাকার দেওয়ানপাড়ার বাসিন্দা। তার পিতার নাম নিসাইপ্রু মারমা।

স্খানীয়দের ভাষ্যমতে আহত ব্যক্তি দৈনিক মধ্য পান করা লোক। গতকাল রাত ৯টায় বাসা থেকে বের হন এবং রাতে বাসায় ফেরেন নি। সকালে ক্যায়াংঘরে এলাকার লোকজন প্রার্থনায় গেলে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং প্রশাসনকে অবগত করেন। পরবর্তীতে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী এসে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে প্রেরন করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী বলেন - বিষয়টি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি, অবগত রয়েছি বিষয়টি তদন্তনাধীন রয়েছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি