ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ ছবির ক্যাপশন: চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন জামায়াত সমর্থিত আইনজীবীরা। সকাল থেকে বিক্ষোভ করে নির্বাচন বাতিলের দাবি জানান তারা। এর আগে নানা নাটকীয়তা ও উত্তেজনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সকাল থেকেই টানটান পরিস্থিতি বিরাজ করে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপেশে নির্বাচনের অভিযোগ তুলে জামায়াতপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেন।
অন্যদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের কাউকে মনোনয়ন ফরম তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ কারণে শুরু থেকেই তারা নির্বাচন বর্জনের অবস্থানে ছিলেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে একজন করে প্রার্থী থাকায় এসব পদে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। বাকি ১২ পদে ভোট হচ্ছে। এসব পদে ২৪ জন প্রার্থী থাকলেও বুধবার সন্ধ্যায় জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের ১২ প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এতে কার্যত বিএনপিপন্থি প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বুধবার আদালতপাড়ায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে অনুষ্ঠিত ওই কর্মসূচি থেকে নতুন নির্বাচন কমিশন গঠন ও পুনঃতফসিল ঘোষণার দাবি জানানো হয়।

প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যেও ভোটকেন্দ্রে উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। কয়েকজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফলাফল অনেকটাই আগেই নির্ধারিত হয়ে গেছে, এমন ধারণা থেকেই ভোটে আগ্রহ কম।
এর আগে বুধবার জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ নির্বাচন বাতিল চেয়ে আদালতে আবেদন করলেও তা খারিজ হয়। পরে সংগঠনটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে সমিতির বর্তমান কমিটিতে থাকা তাদের সাত নেতা পদত্যাগ করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রৌশন আরা বেগম আগেই জানিয়েছিলেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, মাত্র ১২ ঘণ্টা আগে বর্জনের ঘোষণা এলেও নির্বাচন থামানো সম্ভব নয়। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জামায়াতপন্থি আইনজীবী নেতা অ্যাডভোকেট শামসুল আলম বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন পরিস্থিতিতে এ নির্বাচন অর্থহীন হয়ে পড়েছে। আমরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং উচ্চ আদালতে যাবো।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা