আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। দুই লেনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে আজ মঙ্গলবার দুপুরে এই অবরোধ শুরু করেন তাঁরা। অবরোধকারীরা উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ছয় লেনের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এসময় মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটার করে প্রায় চার কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করেন উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। অবরোধকারীদের একজন স্থানীয় বাসিন্দা বলেন সরু মহাসড়কটিতে দুর্ঘটনা আর যানজট লেগে থাকে জানিয়ে তিনি বলেন, ‘দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ৬ লেনে উন্নীত করতে হবে। আমরা আশার বাণী অনেক শুনেছি। সরকারকে আগামী এক মাসের মধ্যে এই মহাসড়ক ছয় লেনে উন্নীত করার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।
বেলা পৌনে একটায় ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এক সপ্তাহের মধ্যে সড়কের কাজ বাস্তবায়ন না করলে আন্দোলনকারীদের সাথে সমর্থন জানিয়ে তিনিও আন্দোলনে করবে বলে আশ্বস্ত করলে কর্মসূচি তোলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। । ঘটনাস্থলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও থানার ওসি আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট