বার্তা প্রেরক
হানিফ মজুমদার
আমাদের প্রাত্যহিক আচরিত জীবনাচারই বাংলা নববর্ষের মূল প্রতিপাদ্য।
চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য বিভাগ ও নোঙর এর ব্যবস্থাপনায় আয়োজিত সাহিত্য আড্ডায় লেখক কবি সাহিত্যিকগণ বলেন, আমাদের প্রাত্যহিক আচরিত জীবনাচারই নববর্ষের মূল প্রতিপাদ্য। নববর্ষ মানে বাংলাদেশি জাতীয়তাবাদের উৎকর্ষ অর্জনের অন্যতম অনুষঙ্গ। বাংলাদেশের অর্থনীতি রাজনীতি দর্শন ও সাংস্কৃতিক বোধের উত্থানের সাথে নববর্ষ ওতোপ্রোতোভাবে জড়িত। কোন নিদিষ্ট গোষ্ঠী বা ধর্মের আবরণে একে রাঙানো উচিৎ না।
৪ বৈশাখ ১৪৩৩ বাংলা, ১৭ এপ্রিল ২০২৬ইং শুক্রবার বিকাল ৫টায় পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে আয়োজিত ২৬১তম সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইসমাইল চৌধুরী।
সাহিত্য আড্ডায় 'বাংলা নববর্ষ ও এর প্রেক্ষিত বিবেচনা' বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব ড. চৌধুরী আবদুল হালিম এবং 'কবি ও গীতিকার চৌধুরী গোলাম মাওলা'র গান-কবিতায় নতুন সমাজের আবাহন' বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সংগঠক আমীরুল ইসলাম।
সম্পূরক আলোচনা করেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রেে মহাসচিব সংগঠক ও অনুবাদক সাইফুল্লাহ সায়েম ও প্রতিথযশা হৃদরোগ বিশেষজ্ঞ ও সাহিত্যসেবী ডা. সারওয়ার কামাল।
নোঙরের নির্বাহী সম্পাদক হানিফ মজুমদারের পরিচালনায় নোঙর সম্পাদক আবু সাঈদ হাননান এর স্বাগত বক্তব্যের পর বৈশাখের পংক্তিমালা ও মুক্তালোচনায় অংশ নেন কবি ও শিল্পী আব্দুল্লাহ আল মাসউদ, সংস্কৃতি ও রাজনীতিকর্মী নাফিজ ইমতিয়াজ, নাট্যকর্মী এমরান হোসাইন, শিক্ষক ফয়েজ আহমেদ এবং শিল্প সহযোগী আলী হোসেন প্রমুখ।

দৈনিক চট্টগ্রামপোস্ট