ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ আটক ৯

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ আটক ৯ ছবির ক্যাপশন: ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ আটক ৯
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাংকার জব্দ করেছে কোস্ট গার্ড।

এসব ডিজেল এক ট্যাংকার থেকে আরেক ট্যাংকারে বিক্রি করা হচ্ছিল। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লালবয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড।
অভিযানে দেখা যায়, ‘ওটি কুরবান আলী শাহ’ নামের একটি অয়েল ট্যাংকারে অবৈধভাবে মজুত রাখা ডিজেল ‘ওটি সী স্টার’ নামের আরেকটি ট্যাংকারে বিক্রি করা হচ্ছিল।
জব্দ করা ডিজেল, দুটি ট্যাংকার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ