ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫ ছবির ক্যাপশন: চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫
ad728
 নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোরশেদ টাওয়ারের সামনে সড়কে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশার কাচ ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও নাশকতা সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনায় জড়িতদের গ্রেফতারে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ।
অভিযানে সংঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে