নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত বগিতে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট