ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন ছবির ক্যাপশন: চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন
ad728
মোস্তানছিরুল হক চৌধুরী- চট্টগ্রাম:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন ও কেরাত প্রতিযোগিতা-২০২৬।

ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আগামী ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাদ জোহর থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া ইসলামিয়া বাবুনগর, মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ক্বারিগণ পবিত্র কুরআনুল কারিম থেকে তিলাওয়াত পরিবেশন করবেন। তাঁদের মধ্যে রয়েছেন শায়খ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), শায়খ ক্বারী জাওয়াদ হোসাইনী (ইরান), শায়খ ড. ক্বারী হাসান ফাতহী আসআদ (মিশর), শায়খ ক্বারী মুফতি শিহাব উদ্দিন (পাকিস্তান), শিশু ক্বারী মুহাম্মদ আমিন কুহানী (ইরান) এবং শায়খ ক্বারী আব্বাস উদ্দিন (বাংলাদেশ)।

এ ছাড়া অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবেন নবজাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক আলমগীর বিন কবির।

সম্মেলনে উপস্থিত থাকার জন্য দেশ-বিদেশের কুরআনপ্রেমী, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আন্তর্জাতিক হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি সম্মেলনে উপস্থিত হয়ে পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত উপভোগ এবং আয়োজনের সফলতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ