ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ ছবির ক্যাপশন: চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
র‌্যাব-৭ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। পরে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়।

র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান বলেন, অভিযানে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব-৭।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন