ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
চট্টগ্রামে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও ছবির ক্যাপশন: চট্টগ্রামে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও। 
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকার অষ্টম শ্রেণির ছাত্র দিহান (১২) এবং উত্তর শিকলবাহা এলাকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কামরুল ইসলাম বাপ্পি (১৪)।

নিখোঁজের সময় দিহানের পরনে সবুজ রঙের পাঞ্জাবি ছিল। তার গায়ের রং শ্যামলা, চুল ছোট ও কালো।

পরিবার সূত্রে জানা যায়, দিহান স্টুডেন্ট কেয়ার মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চরলক্ষ্যার হাজীবাড়ির বাসা থেকে কোচিংয়ে যাওয়ার জন্য বের হলেও সকাল ৮টার দিকে কোচিং থেকে ফোন করে জানানো হয়, সে সেখানে যায়নি। আত্মীয়স্বজন ও স্কুলসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে দিহানের বাবা মহিউদ্দিন গত ২৯ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দিহানের বাবা মহিউদ্দিন বলেন, ‘প্রথমে মনে করেছিলাম হয়তো রাগ করে কোথাও গেছে। রাতে বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজন, স্কুলসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কোথাও পাওয়া যায়নি। আজ পাঁচ দিন হয়ে গেল, এখনো কোনো খোঁজ না পাওয়ায় আমরা খুবই টেনশনে আছি।’

অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পর নিখোঁজ হয় কামরুল ইসলাম বাপ্পি। সে ওমরা মিয়া এরশাদিয়া সুরাইয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় জিডি করেন তার বাবা বাহাদুর ইসলাম। জিডির তথ্য অনুযায়ী, বাপ্পির গায়ের রং শ্যামলা, শারীরিক গড়ন লম্বা এবং সে আঞ্চলিক ভাষায় কথা বলে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ  বলেন, ‘দিহানের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। তার স্কুলে গিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলা হয়েছে। সকালে বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। বাপ্পির বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশের টিম কাজ করছে।’ 



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার