ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩ ছবির ক্যাপশন: চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে নগরের নিউমার্কেট এলাকায় সরকারি সিটি কলেজ ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক সড়কে জড়ো হয়ে মিছিল বের করেন। এসময় তারা রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
মিছিলের কয়েকটি ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অংশগ্রহণকারীদের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জাগো নিউজকে বলেন, মিছিলের খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এতে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।
ওসি জানান, মিছিলে নেতৃত্বদানকারীদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। নগরে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ