ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে র‌্যাবের অভিযান, ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
চট্টগ্রামে র‌্যাবের অভিযান, ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২ ছবির ক্যাপশন: চট্টগ্রামে র‌্যাবের অভিযান, ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৫ মে) নগরীর মোহরা কাপ্তাই সড়কের মাথায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- দিন মোহাম্মদ (৫২) ও মো. জাফর আলম (৩৫)। তাদের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। এর মধ্যে জাফর আলম রোহিঙ্গা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদককারবারি চান্দগাঁও থানার মোহরা এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে মোহরা কাপ্তাই সড়কের মাথায় অভিযান চালানো হয়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ নজরুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না