ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতির মৃত্যু ছবির ক্যাপশন: চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতির মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের মুরাদপুর এলাকায় লরি চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতির মৃত্যু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বিকেল চারটার দিকে মুরাদপুরের এন মোহাম্মদের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নগরীর চকবাজারের ডিসি রোড এলাকায় উইলস স্টার স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন ও সহকারী শিক্ষক তাসলিমা আক্তার। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের গ্রামের বাড়ি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে। তাদের তিন সন্তান রয়েছে।

জানা গেছে, নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেল করে যাচ্ছিলেন শিক্ষক দম্পতি। এ সময় লরিচাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
শিক্ষক দম্পতির স্বজন মোহাম্মদ আরাফাত বলেন, ‘মুরাদপুরের এন মোহাম্মদের সামনে মোটরসাইকেলে করে যাওয়ার সময় লরি চাপায় তাদের মৃত্যু হয়।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর