ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮ ছবির ক্যাপশন: চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে- নিয়মিত মামলায় ৭৩ জন, আগের মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪০ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ৯৯ জন, সাজা পরোয়ানাভুক্ত ১৬ জন এবং মাদক মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তারদের মধ্যে দুজন মাদক বহনকারী ও ৬৯ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় মাদকদ্রব্য-সংক্রান্ত ৩১টি মামলায়।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ লাখ ২ হাজার ১৮৭টি ইয়াবা, ২৪৮ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, চারটি গাঁজাগাছ, চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ছয় বোতল বিদেশি মদ।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৯ জন, চট্টগ্রামে ৩ জন, চাঁদপুরে ৩ জন, নোয়াখালীতে ৪ জন, কক্সবাজারে একজন এবং রাঙামাটিতে একজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ১৪৪ জনকে। তাঁদের মধ্যে ১০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৩৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৩৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ১৬ জন, খাগড়াছড়িতে ১৪ জন, কক্সবাজারে ১২ জন, লক্ষ্মীপুরে ৯ জন এবং রাঙামাটিতে ৫ জনকে আটক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স