ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ২৫ কৃষক অপহরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
চট্টগ্রামে ২৫ কৃষক অপহরণ ছবির ক্যাপশন: চট্টগ্রামে ২৫ কৃষক অপহরণ
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের  পটিয়া পাহাড়ে কাজে গিয়ে অপহৃত  ২০ থেকে ২৫ কৃষক অপহরণ করা হয়েছে বলে পরিবারের দাবি। 
‘আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। ২৪ ঘণ্টা পর মোবাইলে মুক্তিপণ চাইল। দুই দফায় ৮০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছি। তবু তাঁকে ছাড়েনি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টায় এ কথা বলার সময় মনোয়ারা বেগমের গলায় চাপা আতঙ্ক ছিল। তাঁর স্বামী জয়নাল আবেদিন পেশায় দিনমজুর। বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। স্বামী এখন কোথায়, কেমন আছেন, কিছুই জানেন না মনোয়ারা। অপহরণকারীরা তাঁকে হুমকি দিয়েছে, পুলিশ বা সাংবাদিককে জানালে যেকোনো কিছু ঘটতে পারে ।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পাহাড়ে বাগানের কাজে যাওয়ার পথে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল কৃষকদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের গভীর পাহাড়ে নিয়ে যাওয়া হয়। অপহৃতের সংখ্যা ২০ থেকে ২৫ জন বলে স্থানীয় লোকজনের ধারণা। পালানোর চেষ্টার সময় মোহাম্মদ তাজুল নামের এক কৃষক গুরুতর আহত হন।

অপহৃত ব্যক্তিদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়নাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)। সবার বাড়ি হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোয়ারপাড়া ও চত্তর মার্কেট এলাকায়। তাঁরা নিয়মিত পাহাড়ে চাষাবাদ করেন। দলটির হাত থেকে পালিয়ে আসা এক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অস্ত্র দেখিয়ে সবাইকে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। আমরা কয়েকজন জীবন বাজি রেখে কোনোমতে পালিয়ে এসেছি। বাকিদের হাত বেঁধে আটকে রেখেছে।

পরিবারের সদস্যরা জানান, অপহরণের ২৪ ঘণ্টা পর মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়া হয়। কয়েকটি 6পরিবার টাকা পাঠিয়েছে। তবে বুধবার দুপুর পর্যন্ত কারও মুক্তির খবর পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা এখানে নতুন নয় বলে জানান স্থানীয় লোকজন। দুই মাস আগেও হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকা থেকে কয়েকজনকে অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ দিয়ে তাঁরা ফিরে আসেন। তাঁদের অভিযোগ, পাহাড়ি এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে। এবারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

 পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাটি শুনে পুলিশ সুপারকে জানিয়েছি। পুলিশের একটি বিশেষ দল বিষয়টি পর্যবেক্ষণ করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ