ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর যাত্রা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
চট্টগ্রামে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর যাত্রা শুরু ছবির ক্যাপশন: চট্টগ্রামে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর যাত্রা শুরু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফ্যাশন ও বিনোদন অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড (সিএফভিএ)”। শনিবার বিকেলে নগরীর মোহাম্মদপুর এলাকার বারকোড ফুড জংশনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় আন্তর্জাতিক মানের এই অ্যাওয়ার্ড শোর ট্রফি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস গ্রুপের ডিরেক্টর ও প্রেম’স কালেকশনের চেয়ারম্যান আমানুল্লাহ আল সগীর ছট্টু। বিশেষ অতিথি ছিলেন বারকোড ফুড জংশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল আলম।

সিএফভিএ’র আয়োজক হিসেবে রয়েছেন চেয়ারম্যান মো. রিয়াজ হোসেন এবং সিইও শাহরিয়ার স্বপন। স্বাগত বক্তব্যে তারা বলেন, চট্টগ্রামের মডেল, ফ্যাশন ব্যক্তিত্ব, নারী উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর ও প্রতিভাবান ফিল্ম আর্টিস্টদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ চট্টগ্রামের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা আলফি শাহরীন সাবরি। এ সময় উপস্থিত ছিলেন সিএফভিএ অর্গানাইজার টিমের মারজিয়া আঁখি, জান্নাতুল সাইফা, তারমিন ইসলাম ও তাসনিয়া হারুণ।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার সালেহ রবি জন, উপস্থাপিকা স্মিতা চৌধুরী, নারী উদ্যোক্তা জুহি চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর মিথিলা, সী গ্রুপের অ্যাডমিন প্রমি দে-সহ চট্টগ্রামের ফ্যাশন, মিডিয়া ও উদ্যোক্তা অঙ্গনের বিভিন্ন পরিচিত মুখ।

ঢাকা থেকে আগত বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)-এর সিইও শাহরিয়ার স্বপন এবং টিম মেম্বার মনিকা, আরিফ ও আকিবও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, খুব শিগগিরই চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি ব্যতিক্রমধর্মী অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে, যা ফ্যাশন, গ্ল্যামার ও বিনোদন অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে তারা প্রত্যাশা করছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন