ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের স্বার্থ রক্ষায় মুনীর চৌধুরীর ভূমিকার প্রশংসা ডা. শাহাদাতের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
চট্টগ্রামের স্বার্থ রক্ষায় মুনীর চৌধুরীর ভূমিকার প্রশংসা ডা. শাহাদাতের ছবির ক্যাপশন: চট্টগ্রামের স্বার্থ রক্ষায় মুনীর চৌধুরীর ভূমিকার প্রশংসা ডা. শাহাদাতের
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখা এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের স্বার্থ রক্ষায় সাংবাদিক মুনীর চৌধুরীর ভূমিকার প্রশংসা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের বাকলিয়ার সিলভার প্যালেসে সাংবাদিক মুনীর চৌধুরীকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশংসা করেন। বিপিসি রক্ষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইয়াং স্টার ক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। একই অনুষ্ঠানে সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের স্বার্থ রক্ষা এবং বিপিসির সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখার দাবিতে সাংবাদিক মুনীর চৌধুরীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। জনস্বার্থে তাঁর সাহসী উদ্যোগ ও ভূমিকা আগামী দিনেও মানুষকে অনুপ্রাণিত করবে। বিপিসি রক্ষা আন্দোলনে তাঁর অবদান চট্টগ্রামবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ইয়াং স্টার ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের সাবেক সভাপতি এস এম মফিজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ নুরুল আকতার, বাকলিয়া থানা যুবদলের সদস্যসচিব আলহাজ মোহাম্মদ মুছা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সহসাধারণ সম্পাদিকা কামরুন নাহার এবং আনোয়ারা ডায়াবেটিক সমিতির সভাপতি আবু মুচা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হেলাল, অর্থ সম্পাদক ইরফানুল আলম হিমেল ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাংবাদিক মুনীর চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় বক্তারা বিপিসির সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখার দাবিতে নাগরিক উদ্যোগ, আন্দোলন ও জনমত গঠনে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

উল্লেখ্য, বিপিসির সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখা এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের মর্যাদা ও স্বার্থ রক্ষার দাবিতে সাংবাদিক মুনীর চৌধুরী বিভিন্ন নাগরিক উদ্যোগ ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগে সচেতন চট্টলাবাসীর পক্ষ থেকে বিভিন্ন প্রতিবাদ ও কর্মসূচি পালন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি